সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

পিসিবির চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন হাফিজ

Paris
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সি ক্যাটাগরিতে খেলার দেয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশটির অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। ক্রিকইনফো-এর এক প্রতিবেদনে বলা হচ্ছে, নিচের সারির চুক্তির প্রস্তাব করায় ক্ষোভে তা ফিরিয়ে দিয়েছেন হাফিজ। এ ব্যাপারে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, হাফিজকে বোর্ড থেকে চুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল।

কিন্তু হাফিজ চুক্তি করতে না চাওয়ায় আমরা হতাশ। তবে তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। ২০১৯ বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের হয়ে খেলা হয়নি হাফিজের। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দারুন পারফরমেন্স করেছেন। গত ১২ মাসে হাফিজের মোট রান ৩৩১। রান সংগ্রহের দিক দিয়ে তিনি আছেন তালিকার দ্বিতীয় স্থানে।

৩৮৬ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ডেভিড মালান। সর্বশেষ ৯টি ইনিংসে তিনি ৫টি হাফ সেঞ্চুরি করেছেন। ২০১৯ সালে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন হাফিজ। তারপরও তাকে বিশেষ সম্মান দেখিয়ে গত বছর থেকে তাকে ম্যাচ প্রতি এ ক্যাটাগরির ফি দিয়েছে পিসিবি।


আরোও অন্যান্য খবর
Paris