সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

ভারত-ইংল্যান্ডের দিবা রাত্রি টেস্টে কী হচ্ছে?

Paris
Update : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : গোলাপি বলে খেলা বলেই কি এমন হচ্ছে? প্রশ্নটা এই কারণে আসছে, আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হলো ১১২ রানে, আর খুশি মনে ব্যাটিংয়ে নামা ভারত তাদের প্রথম ইনিংসে করতে পারলো কিনা ১৪৫ রান! ইংলিশদের অল্প রানে গুটিয়ে দিয়েও বিরাট কোহলিদের লিড এলো মাত্র ৩৩ রানের। আরও অবাক করা বিষয় হলো, ভারতকে গুঁড়িয়ে দিলেন না অনিয়মিত বোলার জো রুট! ইংলিশ অধিনায়কের ছোবলে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতির আগেই শেষ ভারতের ইনিংস। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬.২ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে রুটের শিকার ৫ উইকেট। হ্যাঁ, নতুন নাম পাওয়া আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে স্পিন বোলাররা সুবিধা পাবেন, সেটা ভারতের প্রথম ইনিংসে প্রমাণ মিলেছে।

ভারতের অক্ষর প্যাটেল নিয়েছেন ৬ উইকেট। তা তিনি পেতেই পারেন, বিশেষজ্ঞ স্পিনার বলে কথা। কিন্তু তাই বলে রুট? যিনি মাঝেমধ্যে হাত ঘুরিয়ে থাকেন। অথচ ইংলিশ এই অফ স্পিনারের ছোবলেই শেষ ভারত। প্রথম দিনের শেষ বিকেলেই আসলে শঙ্কার ভারী বাতাস বয়েছিল। ভারত ৩ উইকেটে ৯৯ রানে শেষ করে প্রথম দিন। তবে দ্বিতীয় দিনের চা বিরতির আগে আর মাত্র ৪৬ রান যোগ করতে বাকি ৭ উইকেট হারাবে স্বাগতিকরা, সেটা আসলে চিন্তার বাইরে ছিল। তাও আবার সেটা ঘটবে রুটের ঘূর্ণিতে। আগের বিকেলে ২ উইকেট তুলে নেওয়া জ্যাক লেচ দ্বিতীয় দিন শুরু করেছিলেন উইকেট উদযাপন করে।

আজিঙ্কা রাহানেকে ৭ রানে ফেরানোর পরপরই এই স্পিনারের শিকার ফর্মে থাকা রোহিত শর্মা। হাফসেঞ্চুরি নিয়ে দিন শুরু করা রোহিত বেশিদূর যেতে পারেননি। লেচের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে করেন ৬৬ রান। এরপরই শুরু রুট-জাদু। ভারতের শেষ পাঁচ ব্যাটসম্যান তার শিকার। এর মধ্যে চার ব্যাটসম্যান- ঋষভ পান্ত (১), ওয়াশিংটন সুন্দর (০), অক্ষর প্যাটেল (০) ও জসপ্রিত বুমরাকে (১) তো দুই অঙ্কের ঘরেই যেতে দেননি। ইংলিশ অধিনায়কের অন্য শিকারটি ১৭ রান করা রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনেই জমে উঠেছে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। একই সঙ্গে ইঙ্গিত দিয়ে রেখেছে, সামনে অপেক্ষা করছে আরও রোমাঞ্চকর অনেক মুহূর্ত!


আরোও অন্যান্য খবর
Paris