সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

বকুল এমপির বিরুদ্ধে লালপুর আওয়ামীলীগ সভাপতির মামলা

Paris
Update : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগকে না জানিয়ে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি নিজস্ব বলয় সৃষ্টির লক্ষ্যে গঠনতন্ত্র বিরোধী কমিটি গঠন করছেন দাবি করে এর প্রতিকার চেয়ে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু নাটোরের সহকারী জজ আদালত লালপুর, ২৩ ফেব্রুয়ারী একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলা নং১৬০/২০২১ অঃ প্রঃ এর নথিপত্র বিবেচনায় নিয়ে বুধবার ২৪ ফেব্রুয়ারী সহকারী জজ মাহাবুব আলম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কমিটি গঠন থেকে বিরত থাকতে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি সহ ৬ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।

নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি সহ ৬ নং বিবাদির বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হবে না সেই মর্মে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাদি পক্ষের মামলা পরিচলানা করেন নাটোর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও নাটোর আইনজীবী বারের সভাপতি এ্যাডঃ প্রসাদ কুমার তালুকদার। মামলার বাদি আফতাব হোসেন ঝুলফু বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন এর নির্দেশনায় ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির প্রেরিত চিঠি মোতাবেক মেয়াদ উত্তীর্ণ

লালপুর উপজেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর কমিটির সম্মেলন সর্ম্পুন্ন করেছে লালপুর উপজলা আওয়ামীলীগ। সে সকল সন্মেলনে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপিকে অতিথি হিসেবে রাখা হয়। অথচ তিনি সন্মেলনে যোগদান না করে, নিজস্ব বলয় সৃষ্টির লক্ষ্যে গঠনতন্ত্র বিরোধী কমিটি করছেন। বিষয়টি ইতিমধ্যে নাটোর জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে। আদালতে মামলা ও নিষেধাজ্ঞা এর বিষয়ে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি বলেন, মামলার কাগজপত্র পায়নি। হাতে পেলে দেখে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


আরোও অন্যান্য খবর
Paris