রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মেডিকেল টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমটিএবি)-এর কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় এবং মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমটিএবি)-এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম মহাসচিব মোঃ মামুনুর রশীদ, রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সভাপতি মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ, প্রচার সম্পাদক শাওন, কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন, অসীম, রেজাউল করিম ও সবুজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি
