সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

ফিরেই ট্রফি জয় করলেন সিদ্দিকুর

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : দীর্ঘ করোনা বিরতির পর দেশে গড়িয়েছে গলফ। এর আগে সিদ্দিকুর রহমান অনুশীলন করলেও গলফ কোর্সে ফেরার সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু ঘরোয়া এই টুর্নামেন্ট দিয়েই বাজিমাত করলেন দেশসেরা এই গলফার। দারুণ পারফর্ম করে শিরোপা জিতেছেন প্যারাগন গলফ প্রতিযোগিতায়। বুধবার আর্মি গলফ কোর্সে তৃতীয় ও শেষ রাউন্ডে সাতটি বার্ডি ও চারটি বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে সেরা হয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

এর আগে প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন। দ্বিতীয় রাউন্ডেই চলে আসেন শীর্ষে। তিনটি বার্ডি ও দুটি বোগি করে সবাইকে ছাড়িয়ে যান। যা ধরে রাখেন শেষ রাউন্ডেও! করোনা বিরতির পর ট্রফি জিতে সিদ্দিকুর সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘করোনার জন্য এক বছর কেউই আসলে খেলতে পারেনি। আলহামদুলিল্লাহ, জিতেছি বলে আমি অনেক খুশি। কারণ বিরতির এক বছর পর এসেই প্রথম টুর্নামেন্ট জিতে চ্যাম্পিয়ন হয়েছি। যদিও এটা ঘরোয়া টুর্নামেন্ট।

কিন্তু টুর্নামেন্ট তো টুর্নামেন্টই। অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জামাল অনেক ভালো খেলেছে। আমি অবশ্য সেরাটা খেলতে পারিনি। তার পরেও খুশি।’ সিদ্দিকুরের ট্রফি জেতার দিনে রানার্সআপ হয়েছেন জামাল মোল্লা। সব মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলেছেন এই গলফার। আর প্রথম দিনে শীর্ষে থাকা আকবর হোসেন সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে হয়েছেন তৃতীয়।


আরোও অন্যান্য খবর
Paris