৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত নিলেন ফয়েজুল কবির

প্রকাশিত: ৭ মে ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি, রাজশাহী
আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত নিলেন ফয়েজুল কবির
বিজ্ঞাপন

আরা ডেস্ক : বৃহস্পতিবার (৭ মে ২০২৬) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি ১৯৭৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিআইজি হিসেবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন। তিনি রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে মহানগরীর সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য যে, সকালে আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান বদলি জনিত কারণে সিলেট রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দায়িত্বভার নবাগত পুলিশ কমিশনার এর নিকট হস্তান্তর করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন