সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

দ্বিতীয় বিভাগের ৬টি লীগ পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : দ্বিতীয় বিভাগের ৬টি লীগ সম্পর্কিত বিষয়ে গতকাল বুধবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রিকেট, হকি, বাস্কেটবল, হ্যান্ডবল, কাবাডি ও ভলিবল লীগ পরিচালনা সংক্রান্ত বিষয়ে উপস্থিত ৩৩ জন ক্লাব কর্মকর্তাগনের জানতে চাইলে তারা ছয়টি ইভেন্টের মধ্যে ২য় বিভাগ লীগ অতি দ্রুত শুরু করা, রেলিগেশন পদ্ধতি চালু করাসহ বিভিন্ন মতামত ব্যক্ত করেন এবং আগামী মার্চ হতে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু করার পরামর্শ দেন।

এছাড়াও তারা এন্ট্রি ফি সহনীয় পর্যায়ে রাখার জন্য কর্মকর্তাদের অনুরোধ জানান। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান ও যুগ্ম-সম্পাদক (প্রশাসন) নাজমীর আহমেদ আমান বক্তব্য রাখেন এবং উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী সভাপতির বক্তব্যে বলেন, আগামী মার্চ মাস থেকে ২য় বিভাগ ক্রিকেট লীগসহ অন্যান্য লীগগুলি শুরু করার উদ্যোগ নেয়া হবে।

রেলিগেশন পদ্ধতি তড়িঘড়ি করে করা যাবেনা তবে দুইবছর পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করার উদ্দ্যোগ নেয়া হবে। এন্ট্রি ফি সর্ম্পকে তিনি বলেন দলগত খেলার জন্য ২ হাজার, একক খেলার জন্য ১ হাজার ও ২য় বিভাগের জন্য ২ হাজার টাকা নির্ধারন করার উদ্দ্যোগ নেয়া হয়েছে যা আগামী নির্বাহী সভায় অনুমোদন নিয়ে আপনাদের জানিয়ে দেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris