সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাবি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Paris
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (জটঅঅ) এর কার্যনির্বাহী কমিটির সভা শনিবার (০৪ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের মধ্য লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (জটঅঅ) সভাপতি ও রাবি সিনেট সদস্য রফিকুল ইসলাম খানের (এমপি) সভাপতিত্বে এবং রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রাবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নিজাম উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি ড. মু. কেরামত আলী এমপি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল, কোষাধ্যক্ষ অধ্যাপক শকিলুর রহমান শাহীনসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
কার্যনির্বাহী কমিটির সভায় রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (জটঅঅ) এর কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন বিভাগীয় কমিটি ও উপকমিটি গঠন সহ নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২ অক্টোবর শুক্রবার বার্ষিক সাধারণ সভা এবং পরের দিন ৩ অক্টোবর শনিবার পুণর্মিলনী অনুষ্ঠিত হবে। রাবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক ই-কার রাবি প্রশাসনকে রুয়ার পক্ষ থেকে উপহার দেওয়া হবে। গরীব ও মেধাবী রাবি শিক্ষার্থীদের মধ্যে ১৩০ জনকে রুয়া স্কলারশিপ প্রদান করা হবে। শিক্ষার্থীদের চাকুরীর সুযোগ তৈরি করতে ক্যাম্পাসে জব ফেয়ার করা হবে। রাবি অ্যালামনাই এসোসিয়েশন-এর নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু করা হবে। রুয়ার অনুমোদন ব্যাতিত কোন জেলা ও মহানগরী রুয়ার নামে কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। রুয়ার গঠনতন্ত্রের শর্তাবলী পূরণ ও আবেদনের প্রেক্ষিতে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ এবং সাতক্ষীরা জেলায় রুয়ার জেলা শাখা গঠন ও কমিটি অনুমোদন দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা ফেব্রুয়ারি-২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের আগামী মে মাসে সংবর্ধনা দেওয়া হবে। রাবি অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিবকে মনোনীত করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন-এর প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রফেসর ড. মো. ফরিদুল ইসলামের সাথে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের মধ্য লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: ফরিদুল ইসলাম বলেন, রাবি শিক্ষার্থীদের পাশে রাবি এলামনাই এসোসিয়েশন যেভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছে এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হয়েছে। রুয়ার সকল গঠনমুলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।


আরোও অন্যান্য খবর
Paris