২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশ-ভারত ফাইনালে মুখোমুখি হচ্ছে শুক্রবার

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ | বিভাগ: খেলার খবর
বাংলাদেশ-ভারত ফাইনালে মুখোমুখি হচ্ছে শুক্রবার
বিজ্ঞাপন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গত বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করা ভারত ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। শুক্রবার (০৩ এপ্রিল) মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে ওঠার আগে দুই প্রতিপক্ষই ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। তবে পাকিস্তানের কাছে কোনো গোলই হজম করেনি দুই দল। পাকিস্তানের জালে বাংলাদেশ দিয়েছিল ২ গোল আর ভারত ৩ গোল। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই দলই গোল হজম করেছে মাত্র একটি। সেটি গ্রুপ পর্বে নিজেদের ম্যাচে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তাই ফাইনালের লড়াইটাও হবে সমানে-সমান বলা চলে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন