সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বাগমারা থানায় নতুন ওসি জিল্লুর রহমান

Paris
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ও দক্ষ পুলিশ কর্মকর্তা জিল্লুর রহমান। সম্প্রতি ওসি সাইদুল আলমের বদলির পর তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন। জানা গেছে, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের জন্য পরিচিত জিল্লুর রহমান এর আগে রাজশাহী কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ডিআইজি অফিস এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর ক্রাইম শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা বাগমারা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওসি জিল্লুর রহমানের গ্রামের বাড়ি যশোর জেলার যশোর সদর থানায়। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, বাগমারা থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জনই হবে তার প্রধান লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তার দক্ষ নেতৃত্ব, সততা ও আন্তরিক প্রচেষ্টায় বাগমারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ পাবে একটি নিরাপদ পরিবেশ।


আরোও অন্যান্য খবর
Paris