সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

তিনদিনেই চাকরি ছাড়লেন ভাস

Paris
Update : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ‘আমি বোর্ডের কাছে বিনীতভাবে একটি অনুরোধ করেছিলাম। কিন্তু তারা সেটা রাখেনি। এ মুহূর্তে আমি শুধু এটুকুই বলতে পারি। ন্যায় অবশ্যই মিলবে’- শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলিং কোচ হওয়ার তিনদিনের মাথায় নিজের টুইটার প্রোফাইলে এ বার্তা দিয়েছেন কিংবদন্তি বাঁহাতি পেসার চামিন্দা ভাস। এর পেছনের কারণ হলো, জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব থেকে তার পদত্যাগ। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ভাস। কিন্তু মাত্র তিন দিনের মাথায় গত সোমবার এই পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। কারণ খোলাসা করেননি। শুধু ছোট্ট টুইটে জানিয়েছেন উপর্যুক্ত কথাগুলো।

ভাস নিজ থেকে কিছু না খোলাসা না করলেও, লঙ্কান ক্রিকেট বোর্ডের দাবি, পারিশ্রমিক প্রসঙ্গে মতের মিল না হওয়ার কারণেই মূলত চাকরি ছেড়ে দিয়েছেন ভাস। করোনাকালীন সময়ে একটি সফরের আগ দিয়ে ভাসের এমন সিদ্ধান্ত দেশের ক্রিকেটকে জিম্মি করে রাখার শামিল বলে মনে করছে লঙ্কান বোর্ড। গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন তখনকার কোচ ডেভিড সাকের। একদিন পরই তার জায়গায় দায়িত্ব দেয়া হয় ভাসকে। কিন্তু ভাসের সঙ্গে বোর্ডের সম্পর্ক টিকল মাত্র তিন দিন। লঙ্কান বোর্ডের সংবাদ বিবৃতি মোতাবেক, সাকেরের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন ভাস। যা দিতে রাজি হয়নি বোর্ড।

আর এ কারণেই জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের ঠিক আগ দিয়ে মাত্র তিন দিনেই চাকরি ছেড়ে দিয়েছেন ভাস। এখন ভাসের জায়গায় নতুন বোলিং কোচ নিয়োগ দেয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে লঙ্কান বোর্ড। কিন্তু তাদের হাতে সময় নেই বললেই চলে। বিবৃতিতে লঙ্কান বোর্ড ভাসের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে লিখেছে, ‘পুরো বিশ্ব যখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভাস ব্যক্তিগত আর্থিক লাভের চিন্তা থেকে দল দেশ ছাড়ার আগ মুহূর্তে হুট করে দায়িত্বজ্ঞানহীন এক সিদ্ধান্ত নিলেন, যা খুবই হতাশাজনক।’ তারা আরও লিখেছে, ‘এসএলসি ম্যানেজমেন্ট এবং পুরো জাঁতি ভাসকে ক্রিকেটার হিসেবে সম্মান করেছে। তিনি দেশের হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তার অবদান বছরের পর বছর ধরে প্রশংসিত হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris