শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

নওগাঁয় সুপারি চোর সন্দেহে গণপিটুনিতে ১ ব্যক্তি নিহত!

Paris
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মান্দায় সুপারি চোর সন্দেহে গণধোলাইয়ের শিকার হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের প্রসাদপুর এলাকায় অবস্থিত প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবার চত্বরে একটি আমগাছের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম উপজেলার মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত জেহের আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে এলাকাবাসী তাকে সুপারি চোর সন্দেহে আটক করে মারধর করে। একপর্যায়ে গণপিটুনির শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবারের পরিচালক আলহাজ মাওলানা মাসুদুর রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris