সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীতে ধানের শীষের পক্ষে সড়ক পরিবহন গ্রুপ ও ইজিবাইক, রিক্সাভ্যান শ্রমিক সংগঠনের গণসংযোগ

Paris
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপ, ইজিবাইক এবং রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে নগরীতে রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) তালাইমারী এলাকায় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়। এছাড়া তালাইমারী এলাকায় সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন। মিছিল ও গণসংযোগ কর্মসূচি বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।


আরোও অন্যান্য খবর
Paris