২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতা সুমনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ৫:৪৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতা সুমনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বিজ্ঞাপন

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি আতিকুর রহমান সুমনের উপর হামলাকারী মূল আসামীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত। শনিবার বিকেলে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে বাঙ্গাবাড়ী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সান্টু মাস্টার, আজিজুল ইসলাম সুমন, যুবলীগ নেতা আবদুল লতিফ, ছাত্রলীগ নেতা মাহবুব আলম,বঙ্গবন্ধু ছাত্র অধিকার পরিষদের নেতা দুরুল হুদা স্বপন, আব্দুল মতিন, শামিম শাহারিয়ার, আবুল বাশার, আব্দুল আহাদ, সাবেক ছাত্রনেতা সাদিকুল ইসলাম বুলবুল, আনারুল ইসলাম প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন