রাকাব’র নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী-তে রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ২৯তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন করা হয়। ৩০ দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্সে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রধান অতিথি হিসেবে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে উক্ত প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ; মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন ও মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মোঃ কামিল বুরহান ফিরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন।
