বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় ধানের শীষের প্রার্থী ডিএম জিয়ার মনোনয়ন ফরম উত্তোলন

Paris
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বাগমারা প্রতিনিধি : রাজশাহী-৪ (বাগমারা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ফরম উত্তোলন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের দপ্তর থেকে বিএনপির নেতৃবৃন্দ সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
মনোনয়ন উত্তোলনকালে ডিএম জিয়াউর রহমান জিয়ার সাথে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রমুখ। মনোনয়ন উত্তোলন শেষে বিএনপি প্রার্থী বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী ডিএম জিয়াউর রহমান জিয়া।

 


আরোও অন্যান্য খবর
Paris