সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

সাকিবের টেস্ট না খেলার সিদ্ধান্তে হতাশা

Paris
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : আগামী এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু বিশ্বসেরা আলরাউন্ডার সেই সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলতে যাবেন। আর তাতেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে কেন্দ্রীয় চুক্তি করার আগে বেশ কিছু বিষয় সংযুক্ত করার চিন্তা করছে বিবিসি। সোমবার এমনটাই জানালেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। সাকিবের টেস্ট না খেলার সিদ্ধান্তে বিসিবি প্রধান হতাশা প্রকাশ করে বলেছেন, ‘সাকিবের সিদ্ধান্তে যে হতাশ হয়েছি, এটা অস্বীকার করার কোন কারণ নেই। এর আগেও এমন হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা কাউকে জোর করে খেলাবো না। কেউ যদি খেলতে না চায়, তাহলে সে খেলবে না। আমরা চাই নিজেদের সিদ্ধান্ত ওরা নিজেরা নিক।’

এর পরেই তিনি বলেছেন পরবর্তীতে কেন্দ্রীয় চুক্তিতে কিছু বিষয় পরিষ্কার থাকবে, ‘চুক্তিতে কিছু বিষয় পরিষ্কার থাকবে। যাতে পরে কে খেলবে, খেলবে না এ নিয়ে সমস্যা তৈরি না হয়। যেগুলো চুক্তিতে সই করার আগেই বলে দেওয়া থাকবে।’ দলের এমন অবস্থায় সাকিবের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এই সিদ্ধান্ত আসায় কতখানি বিব্রত আপনারা? এমন প্রশ্নের জবাবে বোর্ড প্রধান নাজমুল হাসান বলেছেন, ‘আমরা বিব্রত নই। তবে আমাদের সবার মন খারাপ হয়েছে।’ এরপরই বোর্ড প্রধান আক্ষেপ করে বলেছেন, ‘দেখেন একজন খেলোয়াড়ের পেছনে আমাদের বিনিয়োগতো কম নয়। সবকিছু মিলিয়ে একজন খেলোয়াড়ের পেছনে যা ব্যয় হয়, তাতো আগে কল্পনা করাও যেত না।

এই জায়গাতে এইরকম দুইট টেস্ট ম্যাচ হারের পরও সাকিব কীভাবে এমন সিদ্ধান্ত নেয়, সেটা আমার চিন্তাও আসে না। আমার ধারনা ছিল সবাই পরের টেস্টটা জয়ের জন্য উদগ্রীব হয়ে থাকবে। সেই জায়গা থেকে যদি কেউ বলে আমি টেস্ট খেলবো না, ফ্র্যাইঞ্চাজি লিগ খেলবো। তাহলে আসলে আমাদের করার কিছুই থাকে না। আমাদের পরিষ্কার কথা, কাউকে আমরা জোর করে খেলাবো না।’ সাকিব ইস্যুতে বোর্ড প্রধান আরও বলেছেন, ‘আজকে যে সকল খেলোয়াড়রা তারকা হয়েছেন। প্রথম ৬/৭ বছরে তাদের গড় কত ছিল। খেলতে খেলতেইতো তারা আজকের অবস্থানে পৌঁছেছেন। যখন তাদের সার্ভিস আমাদের পাওয়ার কথা, তখন তারা দলের কথা চিন্তা করছে না। সেটাতো অবশ্যই হতাশাজনক।’


আরোও অন্যান্য খবর
Paris