সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর ইভ্যালি

Paris
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে প্রতিষ্ঠানটির। ২০১৯ বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোনো স্পন্সর নেই বাংলাদেশ ক্রিকেট দলের।
ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পন্সর ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভার। এরপর জাতীয় দলের জার্সিতে যোগ হয়েছে আকাশ। আবার স্পন্সর ছাড়াই ক্রিকেট খেওলতে দেখা গেছে টাইগারদের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বেক্সিমকোর স্পন্সরকৃত জার্সি পড়ে খেলেছে তামিম-সাকিবরা।

আসন্ন নিউজিল্যান্ড সরফে বিসিবির সঙ্গে ২ কোটি টাকার চুক্তি করেছে ইভ্যালি। ২৩ ফেব্রুয়ারি এই সিরিজের জন্য দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। নিউজিল্যান্ডে পৌঁছে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ওয়ানডে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মার্চ। এরপর টি-টুয়েন্টির তিনটি ম্যাচ হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। কিউইদের বিপক্ষে এ পর্যন্ত ৩৫টি ওয়ানডের মধ্যে ১০টি জিতেছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের মাটিতে ১৩ ওয়ানডের একটিতেও জয়ের মুখ দেখেনি টিম টাইগাররা। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজের দলে থাকছেন না সাকিব আল হাসান।


আরোও অন্যান্য খবর
Paris