সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাংলাদেশকে কড়া বার্তা দিয়ে রাখলো স্বাগতিকরা

Paris
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : মার্চে নিউজিল্যান্ডে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ। সফরকারীদের তার আগেই কড়া বার্তা দিয়ে রাখলো স্বাগতিকরা। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এক কথায় দাপট দেখিয়েই তারা অজিদের হারিয়েছে ৫৩ রানে! ক্রাইস্টচার্চ ভূমিকম্পের দশ বছর পূর্তির দিনে ম্যাচটা হয়েছে ক্রাইস্টচার্চে। শুরুতে টস জিতে কিউইদেরই ব্যাটিংয়ে পাঠান অ্যারন ফিঞ্চ। স্বাগতিকদের ব্যাটিং দেখে অবশ্য মনে হচ্ছিল, অজিদের সিদ্ধান্তটা ঠিকই ছিল। ১৯ রানে অধিনায়ক কেন উইলিয়ামসন সহ বিদায় নেন ৩জন। তার পরেও অস্ট্রেলিয়াকে হতাশ হতে হয়েছে ডেভন কনওয়ের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে। বাকিরা যেখানে দ্রুত ফিরছেন, সেখানে কনওয়ে রীতিমত তাণ্ডব চালিয়েছেন। তার পরেও আক্ষেপ থেকেই যাচ্ছে। ৫৯ বলে তাকে অপরাজিত থাকতে হয়েছে ৯৯ রানে। ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছয়ের মার। কনওয়ের ব্যাটে ভর করেই ৫ উইকেটে ১৮৪ রানের বড় স্কোর পায় নিউজিল্যান্ড। ১৮৫ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার দশা ছিল আরও ভয়াবহ! বোল্ট-সাউদির তোপে ৫৬ রান তুলতেই হারায় ৫ উইকেট! নতুন বলে দুই পেসারের আক্রমণের কৌশলই শেষ পর্যন্ত মোড় ঘুরিয়ে দিতে ভূমিকা রেখেছে। একটা পর্যায়ে মিচেল মার্শ ও অ্যাস্টন অ্যাগার মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৪৫ রানে মার্শকে ফিরিয়ে সেটি ভেঙেছেন জেমিসন। কোণঠাসা হয়ে পড়া অস্ট্রেলিয়া আর মাথা তুলে আর দাঁড়াতেই পারেনি। শেষ দিকে লেজ ছেঁটেছেন দুই স্পিনার স্যান্টনার-সোধি। ১৭.৩ ওভারে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ১৩১ রানে। ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইশ সোধি। দুটি করে নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। একটি নিয়েছেন কাইল জেমিসন ও মিচেল স্যান্টনার। ম্যাচসেরা কনওয়ে।


আরোও অন্যান্য খবর
Paris