সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বউ-গার্লফ্রেন্ডকে সাবধানে রাখতে বললেন সুবাহ

Paris
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : কয়েকদিন আগে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন ভালোবেসে বিয়ে করেন তামিমা তাম্মিকে। বিয়ের পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই নব দম্পতি। এদিকে অভিযোগ উঠেছে, আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি। তা ছাড়া নাসিরের বিয়ে বিতর্ক নিয়ে গত কয়েকদিনে প্রকাশিত খবরের লিংক শোভা পাচ্ছে সুবাহর ফেসবুক প্রোফাইলে। অন্যদিকে রোববার দুপুরে ফেসবুক লাইভে এসে আগুনে ঘি ঢাললেন হুমায়রা সুবাহ।

এ অভিনেত্রী বলেন, ‘আজকে আমরা পার্টি করতে আসছি! আপনারা সবাই জানেন আমি কী কারণে আজ এত খুশি। আরেকটা কথা বলি, আপনারা সবাই আপনাদের বউকে, গার্লফ্রেন্ডকে সাবধানে রাখবেন। যাতে এদিক-ওদিক ভাইগ্যা না যায়।’ কয়েকদিন আগেও লাইভে এসেছিলেন সুবাহ। তা স্মরণ করে সুবাহ বলেন, ‘সেদিনও লাইভে এসে আপনাদের বলেছিলাম, ‘আপনাদের বউকে সাবধানে রাখেন, একটু হাড়ির খোঁজখবর নেন। আমার পেছনে লেগে কী লাভ?

আমি আমার জায়গাতেই থাকব, কোথাও ভাইগ্যা যাব না। সুতরাং আপনারা আপনাদের বউয়ের দিকে খেয়াল রাখেন, ভাবিরা যাতে এদিক-সেদিক ভাইগ্যা না যায়।’ ২০১৮ সালে সুবাহর কয়েকটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। ভিডিওতে তিনি নাসিরের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। সেই ঘটনার পর ব্যাপক পরিচিত পান সুবাহ। তবে এসবই অতীত। বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।


আরোও অন্যান্য খবর
Paris