বিশেষ প্রতিনিধি : রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নব-নির্বাচিত কমিটির সভাপতি হলেন, মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক হলেন, মাহফুজুর রহমান রিটন। শনিবার (০১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে। এই নতুন কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। আংশিক কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন, সভাপতি, মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি, নজরুল হুদা, সহ-সভাপতি, আসলাম সরকার, সহ-সভাপতি, ওলিউল হক রানা, সহ-সভাপতি, এডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সহ-সভাপতি, সফিকুল ইসলাম সাফিক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সহ-সভাপতি মুক্তার হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদিন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, ১নং সদস্য এডভোকেট এরশাদ আলী ঈসা, ২ নং সদস্য মো. মাইনুল আহসান (পান্না)। নব-নির্বাচিত রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ মামুন জানান, দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আজ দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি’র মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সামনে দিনে দলকে আরো শক্তিশালী করতে কাজ করবো বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। এদিকে, নব-নির্বাচিত রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানান, এই কমিটি রাজশাহী মহানগরে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।