রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

রাজশাহীর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে এডিটরস ফোরামের সাথে বিএনপি নেতা মিলনের মতবিনিময়

Paris
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি রাজশাহীর উন্নয়নকে সবার আগে গুরুত্ব দেয়ার আহবান জানান। রাজশাহীর মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব দেন মিলন। গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী এডিটরস ফোরাম নেতাদের সাথে মতবিনিময় করেন রাজশাহী-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল হক মিলন। তিনি রাজশাহীর প্রতিদিনকার সঠিক চিত্রের পাশাপাশি সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার জন্য স্থানীয় সংবাদপত্রগুলোর প্রসংশা করেন। তিনি বলেন, আমাদের সবার কাছে সবার আগে গুরুত্ব পাওয়া উচিৎ রাজশাহীর কথা, দেশের কথা। রাজশাহী অঞ্চলের মানুষ যাতে আগামী দিনে আরো বেশি ভালো থাকে এজন্য রাজনীতিবিদদের যেমন ভূমিকা রয়েছে, তেমনি সংবাদ কর্মীদেরর ভূমিকা রয়েছে। রাজশাহীর মানুষ বরাবরই শান্তিপ্রিয়, এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বহুবছরের ঐতিহ্য। মাঝে এই সম্পর্ক নষ্ট করার চেষ্টা হয়েছে। কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পারিক সম্মানবোধের ঐতিহ্য নষ্ট হতে দেয়া উচিৎ না। মিলন বলেন, এ অঞ্চলের মানুষের সামাজিক বন্ধনও প্রসংশনীয়। বিগত সময়ে এসব ক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটে থাকলে সেসবের পূনরুদ্ধারের দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই মিলে যেন এই অঞ্চলের মানুষের মঙ্গল করতে পারি সেটিই আমাদের চেষ্টা থাকতে হবে। রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন শফিকুল হক মিলন। তিনি বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারলে যেমন এদেশ এগিয়ে যাবে। তেমনি, তা সম্ভব না হলে আমরা পিছিয়ে যাবো। আগামী জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্ববান ভূমিকা প্রত্যাশা করেন মিলন। মতবিনিময় সভায় রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

 


আরোও অন্যান্য খবর
Paris