রাজশাহী হিউমেন রাইটস্ ফোরামের প্রশিক্ষণ
প্রেস বিজ্ঞপ্তি : ইনসটিটিউট ফর এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলোপমেন্ট (আইইডি)র উদ্যোগে গতকাল রাজশাহী নগরীর এনজিও ফোরামের হলরুমে তিন দিন ব্যাপি হিউমেন রাইটস্ ডিফেন্ডারর্সদের নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহীর সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: মতিউর রহমান, জনউদ্যোগ রাজশাহীর সদস্য সচিব মো: জুলফিকর আহমেদ গোলাপ, আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং এবং মো: হানিফ উদ্দিন প্রমুখ।
মানবাধিকার বিষয়ক এই প্রশিক্ষনে রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আদিবাসী শিক্ষার্থীদের দাবিসহ আদিবাসীদের উপর চলমান নির্যাতন তথা আদিবাসীদের উপর মানবাধিকার লঙ্ঘন ঘটনার বিচারের দাবি করা হয়।
