সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

রাজশাহী সদর আসনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে জামায়াতের প্রার্থী ঘোষণা

Paris
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২(সদর) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বুধবার (৯ জুলাই) বিকেলে দলীয়ভাবে তার মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। ডা. জাহাঙ্গীর বর্তমানে রাজশাহী মহানগর জামায়াতের নায়েব আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রিটারির দায়িত্ব পালন করেছেন। ডা. জাহাঙ্গীর পেশাগতভাবে একজন চিকিৎসক এবং রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তিনি এ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান। রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠাতা পরিচালক চিলেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
রাজশাহী মহানগর জামায়াতের সাবেক প্রচার ও মিডিয়া সম্পাদক এবং বর্তমান ঢাকা (দক্ষিণ) মহানগরের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন বলেন, ‘‘ডা. জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধের রাজনীতি চর্চা করে আসছেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সুনাম ও গ্রহণযোগ্যতা তাকে প্রার্থী নির্বাচনে এগিয়ে রেখেছে।’’
রাজশাহী-২ (সদর) আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। এখানে ঐতিহাসিকভাবে বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। জামায়াতের পক্ষ থেকে একজন চিকিৎসক এবং সমাজসেবী হিসেবে পরিচিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়াকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজশাহীর পাঁচটি আসনের জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এতে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের সুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের রোকন ডা. আব্দুল বারি সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।

 


আরোও অন্যান্য খবর
Paris