বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মব জাসিস্ট’ বিএনপি বরদাস্ত করেনা : মিলন

Paris
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আইন ও বিচার বিভাগ রয়েছে। রয়েছে যথেষ্ট আইন, বিচারক ও আইনজ্ঞ। কিন্তু বর্তমানে একটি বিষয় জনগণকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে, তা হলো আইন নিজের হাতে তুলে নেয়া। যাকে মব জাস্টিস বলে আখ্যায়িত করা হচ্ছে। তিনি আরো বলেন, মব জাস্টিস’ অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। বলা যায়, ‘মব জাস্টিস’ হলো যখন কোনো উত্তেজিত জনতা আইনশৃঙ্খলা বাহিনী বা বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়াই কাউকে শাস্তি দেয়। এই শাস্তি প্রায়শই মারধর, নির্যাতন বা হত্যা পর্যন্ত যেতে পারে। এসব ঘটনা সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোয় বলা হচ্ছে ‘মব জাস্টিস’। এই ‘মব জাস্টিস’ বিএনপি কোনভাবেই বরদাস্ত করেনা। মঙ্গলবার (২৪ জুন) নওহাটা পৌরসভা যুবদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য র‌্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন। তিনি বলেন, বর্তমানে একটি রেওয়াজ সৃস্টি হয়েছে। কোথাও কোন কিছু হলে বা নিজের মত দল বেধে যে কাউকে আটক করে মারপিট করছে। সেইসাথে অমানবিকভাবে নির্যাতন করে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিচ্ছে। এভাবে একটি দেশ কখনো চলতে পারেনা। এটা চলতে থাকলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলে ৩৬ জুলাইয়ে খুুনি হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে দেশের ছাত্র-জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন। অনেকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসারত আছেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বলেন, সে সময় শেষ হয়ে গেছে। এখন মব জাস্টিস কোনভাবেই কাম্য নয়। এজন্য এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার সবাইকে আহ্বান জানান তিনি। নওহাটা পৌর যুবদলেরসাবেক আহ্বায়ক সুজন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, নওহাটা পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, নওহাটা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, মিজানুর রহমান,ধরুইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন কাজিম, বিএনপি নেতা নজির উদ্দিন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, নওহাটা পৌর বিএনপি’র সদস্য এমমাদ, বকুল, জয়নাল, কাজী আজিজুল, মোর্তুজা, আফজাল ও মফিজ উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মমিনুর ইসলাম মিলন। এদিকে সমাবেশের পুর্বে নওহাটা কলেজ মোড় থেকে সহস্রাধিক নেতাকর্মী বর্ণাঢ্য র‌্যালি বের করে নওহাটা পৌরবাজার প্রদক্ষিণ করে থানার মোড়ে সমাবেশ করেন। র‌্যালিতে নানা ধরনের স্লোগান দেন নেতাকর্মীরা।


আরোও অন্যান্য খবর
Paris