৩০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগাতিপাড়া ছাত্রলীগের সাবেক নেতা সুমন রাজশাহীতে ঘুরতে এসে গণধোলাইয়ের শিকার

প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগাতিপাড়া ছাত্রলীগের সাবেক নেতা সুমন রাজশাহীতে ঘুরতে এসে গণধোলাইয়ের শিকার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় আড্ডা দিতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী। সুমনের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। তিনি ওই এলাকার বদিউজ্জামানের ছেলে। সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে নগরীর বড়কুঠি আইন কলেজ মাঠে তিনি বন্ধুবান্ধবসহ অবস্থান করছিলেন। এ সময় যুবদলের কয়েকজন কর্মী তাকে চিনে ফেলেন। তারা অভিযোগ করেন, সুমন রাজনৈতিক প্রতিপক্ষের ওপর বিভিন্ন সময় হামলা-হুমকির সঙ্গে যুক্ত ছিলেন। পরে যুবদলের কর্মীরা তাকে ঘিরে ফেলেন এবং গণধোলাই দেন। মারধরের একপর্যায়ে সুমনের পরনের শার্ট ছিঁড়ে যায়। এ সময় তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান, এখনও থানায় নিয়ে আসা হয়নি। থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ ছাড়া কিছু বলা যাচ্ছে না। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন