সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

আইপিএল খেলতে টেস্ট সিরিজ থেকে ছুটি নিলেন সাকিব

Paris
Update : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : কয়েক দফা আলোচনার পরও মুখ দেখেনি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। এখন যখন আবার এপ্রিলে সিরিজটি চূড়ান্ত হয়েছে, তখন আবার পাওয়া যাবে না সাকিব আল হাসানকে। আইপিএল খেলতে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার ছুটি মঞ্জুরও করেছে। আগামী এপ্রিল-মে মাসে হবে আইপিএল। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এবার কলকাতা নাইট রাইডার্সে সুযোগ হয়েছে সাকিবের। পুরনো দলে ফিরে যাতে গোটা টুর্নামেন্ট খেলতে পারেন, সেই কারণেই সাকিব খেলতে চান না দেশের হয়ে টেস্ট। তাই ছুটির আবেদন করেন বিসিবির কাছে। অনেক আলোচনা করে বোর্ড তাকে ছুটি দিয়েছে। ফিট থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সাকিব খেলবেন আইপিএল।

ক্রিকেটবিয়ষক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। সাবেক এই অধিনায়ক সাকিবের ছুটি প্রসঙ্গে বলেছেন, ‘সম্প্রতি সে (সাকিব) আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, আইপিএল খেলার কারণে সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চায় না। আমরা তাকে অনুমতি দিয়েছি। দেখুন, কেউ যদি (জাতীয় দলের হয়ে টেস্টে) না খেলতে চায়, আমরা তাকে জোর করবো না।’ বৃহস্পতিবার হয়েছে ২০২১ আইপিএলের নিলাম। ২ কোটি ভিত্তিমূল্যের সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিষেধাজ্ঞার কারণে গত বছরের আইপিএল নিলামে ছিলেন না সাকিব। সেই হিসেবে এবার তার প্রত্যাবর্তনও বলা যায়।

২০১১ সালে এই কলকাতা দিয়েই আইপিএল পথচলা শুরু সাকিবের। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি কাটিয়েছেন ছয় বছর। এরপর ২০১৮ সালে যোগ দেন হায়দরাবাদে। সেখানে দুই বছর কাটানোর পর গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি তার। সেই হিসাবে তিন বছর পর আবার পুরনো তাঁবুতে ফিরলেন সাকিব। এপ্রিল-মে মাসে হতে যাওয়া আইপিএলে খুব বেশি ম্যাচ হয়তো খেলতে পারতেন না সাকিব। কারণ ওই সময় দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। পরের মাসে তিন ওয়ানডে খেলতে লঙ্কানরাও আসতে পারে বাংলাদেশে। ঠাসা সূচিতে আইপিএল খেলার শঙ্কা ছিল সাকিবের।

তবে আকরাম খানের কথাতে উল্টো জানা গেল, সাকিব টেস্ট খেলতে চান না, তিনি চান আইপিএল খেলতে। টেস্ট সিরিজ থেকে সাকিবের সরে দাঁড়ানো এটাই প্রথম নয়। ক্লান্তি কমাতে ২০১৭ সালের সেপ্টেম্বরে এই ফরম্যাট থেকে ছয় মাসের বিরতি নিয়েছিলেন। এর আগে ফেব্রুয়ারি-মার্চে সামনের নিউজিল্যান্ড সফরের জন্য পিতৃত্বকালীন ছুটি চান সাকিব এবং পেয়েও গেছেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম টেস্টে খেলেছেন। তৃতীয় দিন চোটে পড়লে আর নামেননি এবং ঢাকা টেস্ট থেকে ছিটকে যান।


আরোও অন্যান্য খবর
Paris