৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা জিয়া

প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি, রাজশাহী
বাগমারায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা জিয়া
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, সাবাইহাট : রাজশাহীর বাগমারায় ৩১ দফা সম্বলিত লিফলেট, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া ঈদ পরবর্তী লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় মিলিত হন। শুক্রবার (১৩ জুন) দিনব্যাপী আউচপাড়া, বাসুপাড়া, ভবানীগঞ্জ পৌরসভা এবং বড় বিহানালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের সর্ব সাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, বিহানালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার মিঠু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, তাঁতী দল বাগমারা উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ মামুন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক মামুনুর রশীদ মামুন মহুরি, তারেক জিয়ার প্রজন্ম দলের রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম আজাদ, তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, উলামাদল নেতা মুখলেছুর রহমান মুকুল, জিসাস বাগমারা উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান মুকুল, শহিদ জিয়া প্রজন্ম দলের সভাপতি আব্দুল লতিফ রানা সহ আরও অনেকে। পরে বিহানালী ইউনিয়নের বাঘাবাড়ী বাজারে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে বিহানালী সরকারি প্রাথমিক বিদ্যায় মাঠে পথসভায় মিলিত হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন