স্টাফ রিপোর্টার : পতিত সরকারের আমলে বাংলাদেশের মানুষ শান্তি করে এবং নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেনি। কারন সে সময়ে মানুষ ভয়ে রাস্তাঘাটে চলতো এবং কথা বলতে পারতো না। আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অত্যাচারে অতিষ্ট ছিলো বলে মঙ্গলবার (১১ জুন) বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংহগঠনের আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথাগুলো বলেন। তিনি বলেন, দেশ নিয়ে আবারও গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নানা ধরনের তালবাহানা করে সাধারণ নির্বাচন পেছনোর ষড়যন্ত্র করছে। কিন্তু কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। এপ্রিল নয় ডিসেম্বরই নির্বাচন দেয়ার দাবী জানান তিনি। আর নির্বাচন না দিলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আর আন্দোলনে দেশবাসীকে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি। শেষে দেশবাসীসহ রাজশাহীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও শফিকুল ইসলাম শাফিক, বোয়ালিয়া থানা (পূর্ব) থানা বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি বজলুজ্জামান মহন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাইজুল হক ফাহি ও সদস্য সচিব মনিরুজ্জামান জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি মাইনুল ইসলাম এবং সধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ্ মখদুম থানা বিএনপি’র আহ্বায়ক নাসিম খান। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিকউদ্দিন, মহানগর মহিলা দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক বিথি ও সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক লাভলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।