বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

ঈদুল আজহা উপলক্ষে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের কুইজ’র ফলাফল

Paris
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) ও ঈদের দিন শনিবার (০৭ জুন) অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঈদের পরদিন রোববার (৮ জুন) প্রকাশ করা হয়েছে বিজয়ীদের ফলাফল।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ইসলামি ব্যাংক নার্সিং কলেজের বিএসসি কোর্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাফিজুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন উদয়ন নার্সিং কলেজের শিক্ষার্থী মোছা. খাদিজা খাতুন। এছাড়া ইসলামি ব্যাংক নার্সিং কলেজের বিএসসি চতুর্থ বর্ষের শিক্ষার্থী বেলাল হোসেন অর্জন করেছেন তৃতীয় স্থান। আর যৌথভাবে চতুর্থ হয়েছেন গ্লোবাল নার্সিং কলেজের বিএসসি চতুর্থ বর্ষের মাসুম আহমেদ ও রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী মোছা. জান্নাতুল ফেরদৌস। এছাড়া পঞ্চম হয়েছেন এম রহমান নার্সিং কলেজের বিএসসি চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান মনি। এবারের কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের ১০টি মেডিসিন রাখা হয়; যেগুলোর ইনডিকেশন বা কোনটা কোন ডিজিজের জন্য (রোগ/অসুস্থতা) জন্য খেতে হয়- এটা ছিল কুইজের প্রশ্ন। সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের এনাটমি বিভাগের লেকচারার ডা. মো. আবু সালেহ এবং ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মোহাইমিনুল হক। বিচারকদ্বয় প্রতিযোগিদের উত্তর যথাযথভাবে মূল্যায়নের পর সেরা উত্তরদাতা হিসেবে চূড়ান্ত বিজয়ীদের ফলাফল তৈরি করেন। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একরাশ ভালবাসা। সবার ভালবাসা ও অনুপ্রেরণায় ভাল কাজে আমাদের আগামীর পথচলা মসৃণ হবে ইনশাআল্লাহ।’

 


আরোও অন্যান্য খবর
Paris