সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

রাজশাহীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ

Paris
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার : আধুনিক মানসম্পন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে রাজশাহীর পবায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ব্র্যাক-১৮ হাইব্রিড জাতের ধান বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (০৩ জুন)। এসময় প্রতিজন কৃষকদের মাঝে প্রতি বিঘা জমির বিপরীতে ২ কেজি করে ব্র্যাক-১৮ হাইব্রিড জাতের ধান বীজ প্রদান করা হয়। কর্মসুচীর আওতায় ১৭ জুনের মধ্যে রাজশাহী ওয়েস্ট-১ ডিভিশনের ৯টি অঞ্চলের চারটি জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় ৬ হাজার ৮শত ৯১ জন প্রান্তিক কৃষকদের মাঝে ১৩ হাজার ৭’শ ৮২ কেজি ধান বীজ প্রদান করা হবে। বীজ বিতরণের পূর্বে সদস্যদের হাইব্রিড ধানের বীজতলা তৈরী, চারা রোপণ, পরিচর্যা, সার, কীটনাশক ও সেচ ব্যবস্থাপনা এবং ধান কর্তনসহ বিভিন্ন বিষয়ে কৃষক সদস্যদের প্রশিক্ষন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। মঙ্গলবার (৩ জুন) দুপুরে ব্র্যাক পবা এরিয়া অফিস কার্যালয়ে হাইব্রিড ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল মতিন খান। এসময় উপস্থিত ছিলেন লিড জেনারেশন আঞ্চলিক ব্যবস্থাপক মো. নাজমুল হক, এলাকা ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ, শাখা ব্যবস্থাপক ওয়াহেদুর রহমান, ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর টেরিটরি সেলস অফিসার মো. আমিনুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক সদস্য ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 


আরোও অন্যান্য খবর
Paris