সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

টিপিএল খেলোয়ার অকশনের মধ্য দিয়ে নতুন করে যাত্রা শুরু হলো তেরখাদিয়া প্রগতী সংঘর

Paris
Update : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রায় এগারো বছর পর নতুন করে আবারো যাত্রা শুরু করলো তেরখাদিয়া প্রগতী সংঘ। ১৯৮০ সালে যাত্রা শুরু করা ক্লাবটি সরকারিভাবে রেজিষ্ট্রেশন এর তালিকাভুক্ত হয় পরের বছরেই। বিভিন্ন ধরনের সমস্যা আর কোন্দলের কারণে ২০০৮ সাল থেকে ক্লাবটির যাত্রাপথ থমকে যায়। তেরখাদিয়া প্রিমিয়ার লীগকে কেন্দ্র করে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ এগারো বছর পর খেলাধুলাকে জীবিত করতে নতুন করে পথচলার যাত্রা শুরু করলো তেরখাদিয়া প্রগতী সংঘ। ক্লাবের প্রাক্তন আর বর্তমান খেলোয়ার আর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কাউন্সিলর আনার কেক কেটে অবরুদ্ধ থাকা ক্লাবটির পুণঃজন্মের সূচনা করেন।

গতকাল তেরখাদিয়া ক্লাবের নতুন যাত্রার পাশাপাশি তেরখাদিয়া প্রিমিয়ার লীগ (টিপিএল)’র খেলোয়ার অকশনের আয়োজন করা হয়। সর্বমোট আটটি দল এই লীগে অংশ নেবে। প্রতিটি ক্লাবে থাকতে চার ক্যাটাগরির সর্বমোট ১৬ জন খেলোয়ার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজক হিসেবে ছিলেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। আরো ছিলেন প্রাক্তন তেরখাদিয়া প্রগতী সংঘের খেলোয়ার ও কর্মকর্তাবৃন্দ। প্রিমিয়াম লীগে অংশগ্রহণ করবে, সিটি গার্ডেন, তেরখাদিয়া রাইডার্স, টিম পদ্মা, তেরখাদিয়া প্রগতী সংঘ, স্বপ্ন ছোয়া যুব ক্লাব, টিম উৎসব, বসুমতি ওরিয়ার্স ও তেরখাদিয়া ক্রিকেট গার্ডেন।


আরোও অন্যান্য খবর
Paris