সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

‘দ্য হান্ড্রেডের’ প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

Paris
Update : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়দের তালিকায় আছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের নতুন প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেডের’ প্লেয়ার্স ড্রাফটেও নাম রয়েছে এই অলরাউন্ডারের। তিনি ছাড়াও ১০০ বলের ক্রিকেটের ড্রাফটে আছে তামিম ইকবালের নাম। সাকিব ও তামিম ছাড়াও ইংল্যান্ডের প্রতিযোগিতাটির ড্রাফটে রয়েছেন বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার- ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সাব্বির রহমান। আবু হায়দার, সৌম্য ও তাসকিনের ভিত্তিমূল্য ধরা না হলেও ৪০ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে লিটন, ইমরুল ও সাব্বিরের। সাকিব ও তামিমসহ ১০ ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড।

বাকিরা হলেন- বাবর আজম, কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, লকি ফার্গুসন, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা ও ডেভিড ওয়ার্নার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ড্রাফট। চলতি বছরের জুলাইয়ে মাঠে গড়ানোর কথা রয়েছে টুর্নামেন্টটির। গত বছর এই টুর্নামেন্টের প্রথম আসর হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে পিছিয়ে যায়। পুরনো ড্রাফট অনুযায়ী রশিদ খান খেলবেন ট্রেন্ট রকেটসে, সাউদার্ন ব্রেভে আন্দ্রে রাসেল, নর্দার্ন সুপারচার্জার্সে অ্যারন ফিঞ্চ ও বার্মিংহাম ফিনিক্সের হয়ে মাঠ মাতাবেন কেন উইলিয়ামসন।
সাকিব : ‘ঘরে’ ফিরলেন সাকিব আল হাসান। যে দল দিয়ে আইপিএলে পা রেখেছিলেন এই অলরাউন্ডার, সেই কলকাতা নাইট রাইডার্সে আবার ফিরলেন তিনি।

বৃহস্পতিবার ২০২১ সালের আইপিএল নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। সাকিবকে পাওয়ার লড়াইটা সহজ ছিল না কলকাতার। বেশ ভালোই লড়াই করতে হয়েছে নাম পাল্টে ফেলা পাঞ্জাব কিংসের সঙ্গে (আগের কিংস ইলেভেন পাঞ্জাব)। প্রীতি জিনতাকে হারিয়ে তাই শেষ হাসি হেসেছেন শাহরুখ খান! পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি, আর কলকাতার মালিক বলিউড বাদশা শাহরুখ। নিষেধাজ্ঞার কারণে গত বছরের আইপিএল নিলামে ছিলেন না সাকিব। সেই হিসাবে এবার তার প্রত্যাবর্তনও বলা যায়। এবারের নিলামে বাংলাদেশি অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। প্রথম ডাকটা দেয় কলকাতাই। তবে ব্যাট ও বল হাতে সমান কার্যকর অলরাউন্ডারকে পেতে ‘বিড’ করতে দেরি করেনি পাঞ্জাব। তারা ডাকে ২ কোটি ২০ লাখ রুপি।

কিন্তু কলকাতার যে সাকিবকে চাই-ই চাই! তাই ১ কোপি ৪০ লাখ রুপিতে ওঠে তাদের ডাক। যদিও পাঞ্জাবের টেবিলের থাকা প্রীতি ও অনিল কুম্বলে হাল ছাড়েননি, ডাকেন ২ কোটি ৬০ লাখ রুপি। তবে শেষ হাসিটা হেসেছে কলকাতা। ফ্র্যাঞ্চাইজিটি ৩ কোটি ২০ লাখ পর্যন্ত উঠলে আর ডাক তোলেনি পাঞ্জাব। তাই দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদে কাটিয়ে আবার কলকাতায় ফিরলেন সাকিব। ২০১১ সালে এই কলকাতা দিয়েই আইপিএল পথচলা শুরু সাকিবের। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি কাটিয়েছেন ছয় বছর। এরপর ২০১৮ সালে যোগ দেন হায়দরাবাদে। সেখানে দুই বছর কাটানোর পর গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি তার। সেই হিসাবে তিন বছর পর আবার পুরনো তাঁবুতে ফিরলেন সাকিব।

মোস্তাফিজ : আইপিলের নিলামে দল পেলেন মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য এক কোটি রুপিত বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে তাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে নিলামে অবিক্রীত ছিলেন মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও কাটার মাস্টারকে চুক্তিভিত্তিক নিতে চেয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ও রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।শ্রীলংকা সফর থাকায় বিসিবি ওই প্রস্তাব নাকচ করে দেয়। ইতোমধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান।


আরোও অন্যান্য খবর
Paris