সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

সমস্যার সমাধান দেখছেন বিসিবি সভাপতি

Paris
Update : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সদ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের এমন লজ্জার হারে ক্রিকেট মহল হতাশ। হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে হতাশা নিয়ে বসে থাকেননি তিনি। হারের কারণ খুঁজতে মাঠে নেমে পড়েছেন বিসিবি বস। দ্রুতই টেস্টে ধারাবাহিক ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান পাপন। তাই বুধবার সাবেক পাঁচ অধিনায়ক এবং বর্তমান দলের তিন সিনিয়র ক্রিকেটারকে ডেকেছিলেন বিসিবি প্রধান।

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবির কারণ খুঁজতে সাবেক পাঁচ অধিনায়ক এবং বর্তমান দলের তিন সিনিয়র ক্রিকেটারকে ডেকেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার বিকেল থেকে এই বৈঠক চলেছে রাত ৯টা পর্যন্ত। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন ক্রিকেটাররা, সঙ্গে ছিলেন বিসিবি সভাপতিও।

এক ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গতকালের বৈঠক সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন পাপন। দলের মধ্যে যে সমস্যা সেটা সমাধান কঠিন নয় বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার বিকেলে বিসিবির পরিচালক ও সাবেক পাঁচ অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশারের সাথে বৈঠক করেছেন পাপন।


আরোও অন্যান্য খবর
Paris