সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

২৬ রাজনৈতিক দলের অংশগ্রহণে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক

Paris
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

২৬ রাজনৈতিক দলের ১০০ জনের মতো প্রতিনিধির অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বৈঠকে ২৬ রাজনৈতিক দল এবং ১০০ জনের মতো পলিটিশিয়ান ছিলেন। এখন পর্যন্ত প্রায় দশজনের মতো কথা বলেছেন, বৈঠক এখনো চলমান। মাঝে আসরের নামাজের বিরতি দেওয়া হয়েছে। যতগুলো পার্টিকে আমরা আমন্ত্রণ করেছি সবাই এসেছে। বিএনপির নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্ব দেন আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। প্রেস সচিব বলেন, চিফ অ্যাডভাইজার তার কথায় বলেন, প্রথম ছয় মাসে সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজ (গতকাল শনিবার) ডায়ালগের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, এ ডায়ালগের মাধ্যমে পুরো দেশ এবং আন্তর্জাতিক সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে, তারা বলেছে, তোমাদের কি চাই আমরা তোমাদের সঙ্গে আছি। একই সঙ্গে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। ইউনাইটেড নেশনের যে প্রতিবেদন এলো এতে পুরো বিশ্ব জানতে পেরেছে একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে অর্ডার করেছিল এবং কীভাবে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল। আমরা যে নতুন বাংলাদেশ ঘুরতে যাচ্ছি সেই নতুন বাংলাদেশের সঙ্গে বিশ্বের সবাই আছে। আজ মহৎ একটা উদ্যোগ শুরু হলো, এর মাধ্যমে আমরা কি রকম বাংলাদেশ চাই, এটা নির্ধারিত হবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris