সোমবার

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সংসদ ভোট-গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান-ইসরায়েল আমি কাঁদলেও লোকে হাসে : সামলান খান নির্বাচননে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার ‘গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু’ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষা সমাপনী, বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ সাংবাদিক সংস্থার নির্বাচনী তফশীল ঘোষণা হাদী ও এরশাদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আইনের আওতায় আনতে হবে : মিনু তারেক রহমানের মন্তব্য, যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লালপুর ডিগ্রি কলেজ

Paris
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

স্পোর্টস রিপার্ট : রাজশাহীতে তারুণ্য উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজকে হারিয়ে শিরোপা জিতেছে নাটোর লালপুর ডিগ্রি কলেজ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্য দিয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান।

প্রধান অতিথির বক্তৃতায় পারভেজ রায়হান বলেন, আমি প্রথম থেকেই খেলা দেখেছি। আমার কাছে মনে হয়েছে তোমাদের খেলা খুবই উঁচুমানের। এ ধরণের খেলা আমি আশা করিনি কারণ কলেজের ছেলেদের সাধারণত ভালো প্র্যাক্টিস থাকেনা এবং তাদের জন্য একটি দল সাজানো খুবই কঠিন। আজকে যে খেলা দেখলাম তাতে আমার মনে হয়েছে তোমরা জাতীয় পর্যায়ে গিয়েও ভালো করবে।
খেলা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরণের অপ্রীতিকর কিছু ঘটেনি এবং দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের আচরণ ছিল ভালো। এ ধরণের খেলা আমাদের সমাজে একটা সুস্থ পরিবেশ বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল বলেন, বিভাগীয় পর্যায়ে ভালো করলেও জাতীয় পর্যায়ে ভালো করার জন্য তোমাদের আরও পরিশ্রম করতে হবে। বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে খেলোয়াড়দের আরও নতুন উদ্যোমে জাতীয় পর্যায়ের জন্য প্র¯‘তি নিতে আহ্বান জানান তিনি। জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপপরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, মেডিক্যাল অফিসার ডা. কাফি, বগুড়া জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন এবং পাবনা জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন খেলোয়াড়বৃন্দ, প্রশিক্ষক, রেফারি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দর্শকশ্রোতা উপ¯ি’ত ছিলেন। উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী আয়োজিত বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিভাগের আট জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে।


আরোও অন্যান্য খবর
Paris