৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবার উপ-নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপি নেতা জেড

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
পবার উপ-নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপি নেতা জেড
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : চলতি মাসের ২৮ তারিখ রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপনির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত পবা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর সরকার জেড মনোনয়ন দাখিল করেছিলেন। একটি মিমাংশিত মামলার তথ্য ভূলবশতঃ মনোনয়ন ফর্মের সাথে সংযুক্ত না করায় তাঁর প্রার্থীতা যাচাই বাছাই করার সময় রাজশাহী জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম তাঁর প্রার্থীতা বাতিল করেন।

পরে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেও একই ফলাফল আসে। অবশেষে প্রার্থীতা ফিরিয়ে পাওয়ার জন্য তিনি ঢাকার এনেক্স-২৪ আদালতে মামলা করেন। শুনানী ও সকল কাগজপত্র দেখে গতকাল বৃহস্পতিার অত্র কোর্ট তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে প্রার্থী মামুনুর সরকার জেড বলেন, নওহাটা পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্রের সঙ্গে একই রকম নথি তিনি দাখিল করেন। সেখানে যাচাই বাছাই করে পবা উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌর নির্বাচন রিটার্নিং অফিসার শিমুল আকতার তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। কিন্তু দৈব কারণে এই নির্বাচনে তাঁর প্রার্থীতা ফিরে পেতে এত কষ্ট করতে হলো।

মামলা পরিচালনা করেন ব্যারিষ্টার কায়সার কামাল, ব্যরিষ্টার গালিব হামিদ ও এ্যাডভোকেট সাইদুর রহমান। প্রার্থীতা ফিরে পাওয়ায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসাথে পবাবাসীকে ধানের শীষে ভোট প্রদান করার অনুরোধ করেন জেড। উল্লেখ্য তিনিসহ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও বাংলাদেশ মুসলিম লীগ থেকে আফজাল হোসেনসহ মোট তিনজন প্রতিদ্বন্দিতা করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন