সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

জাতীয় তরুণ সংঘ রাজশাহী শাখার গ্রাম ডাক্তার ক্লাসের উদ্ধোধন

Paris
Update : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার : জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখা পরিচালিত গ্রাম ডাক্তার, প্রাইমারি ডিপ্লোমা মেডিসিন এন্ড সার্জারী ওট কমিউনিটি প্যারামেডিক এর ২০২৫ ব্যাচের ক্লাস শুক্রবার (০৩ জানুয়ারি) উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি, জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখা আইএইচএসটি রাজশাহী প্যাথলজি প্রভাষক (অব) মো. মাহাফুজুল হক। সভাপত্তিত করেন জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি ও সম্ননয়ক ওয়াদুদ উল মো.তাকাদ্দাছ কাজল। সভা পরিচালনা করেন জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জুলফিকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো.মিজানুর রহমান, মো.ইয়াসিন আলী, প্রভাষক চারঘাট বিএম কলেজ, আরও বক্তব্য রাখেন জাতীয় তরুণ সংঘ রাজশাহী প্যারামেডিক ট্রেনিং সেন্টারের পরিচালক ও জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার দপ্তর সম্পাদক রুবীনা পারভীন। বক্তব্য দেন পুরাতন ছাত্র মো. মোশাররফ হোসেন, সুলতান আহমদ, রাজশাহী কমিশনার অফিসের সিএ মো. ইয়াসিন আলী (অব)। অনুষ্ঠানে সভাপতি বলেন ইসলাম ধর্মে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে বলা হয়। তাই আপনারা দেশের মানুষের সেবা করার জন্য সবচেয়ে এগিয়ে থাকবেন। জাতীয় তরুণ সংঘ সারা বাংলাদেশ জুড়ে স্বাস্থ্য সেবাগুলো মানুষের দোড়গড়ায় পৌছে দিবার জন্য কাজ করে যাচ্ছে। জাতীয় তরুণ সংঘ বাংলাদেশ কে দূর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, যৌতুক মুক্ত সুন্দর দেশ গড়ার জন্য তরুনদের শক্তি কাজে লাগিয়ে একটি উন্নয়ন শীল দরিদ্র মুক্ত দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের সকল ছাত্র/ছাত্রী কে মানুষের সেবায় এগিয়ে যেতে আহবান জানানো হয়। জাতীয় তরুণ সংঘ প্যারামেডিক ট্রেনিং সেন্টার যেন মানুষ গড়ার কারিগর হতে পারে বলে তিনি সকলের কাছে দোয় প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের এবং জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হকের সুস্থ্যতা কমনা করেন।

 


আরোও অন্যান্য খবর
Paris