৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ড্রাইভারকে মারধরের জেরে অবরোধ, বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ৪:০২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ড্রাইভারকে মারধরের জেরে অবরোধ, বাস চলাচল বন্ধ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে হঠাৎ করে বাস শ্রমিকদের মাঝে উত্তেজনা। আন্তঃজেলা ও ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় হাতে লাঠিশোঠা আর বাশ নিয়ে রাস্তায় নেমে পড়ে কয়েকশ বাস শ্রমিক। মূহুর্তের মধ্যেই শহরজুড়ে বন্ধ হয়ে যায় বাস চলাচল। ধীরে ধীরে বাড়তে থাকে শ্রমিকদের সংখ্যা। উত্তেজনা বৃদ্ধি পায় প্রতি মুহুর্তেই। বেলা ১:০৫ মিনিটে উত্তেজিত শ্রমিকরা নগরীর রেলগেটস্থ টিএন্ডটি অফিসের সামনে থাকা সিএনজি স্ট্যান্ডের দিকে অগ্রসর হতে চাইলে, সড়ক পরিবহন গ্রুপের সম্পাদক (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দীন শ্রমিকদেরকে উত্তেজিত না হবার আহ্বান জানান। অবশেষে, শ্রমিক নেতা পাখি ও পরিবহন মালিক সমিতির নেতারা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
পরিবহন মালিক সমিতির নেতা হেলাল জানান, তানোর উপজেলার সিএনজি’র কয়েকজন ড্রাইভার বাসের চালক ও কন্ডাক্টরকে মারধর করে আহত করেছে। আহতরা হলেন, ড্রাইভার স্বপন আলী, বাবর, শাহীন, নূরুজ্জামান ও বাসের কন্ডাক্টর জিয়া। তানোরে সিএনজি চালকদের দ্বারা রাজশাহীর বাস শ্রমিকরা শারীরিকভাবে লাঞ্চিত হবার কারনে জেলা, আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। বাস চলাচল বন্ধ রাখার পাশাপাশি রেলগেট থেকে সিএনজি স্ট্যান্ড অন্যত্র সরানো সহ অভিযুক্তদের গ্ৰেফতাদের দাবি জানান। হঠাৎকরে সড়কে বাস চলাচল বন্ধ সহ বাস দিয়ে সড়ক অবরত করে রাখার জন্য বিভিন্নস্থানের যাত্রী ও চলাচলকারিরা পরেন চরম বিপাকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন