ঐতিহাসিক তানোর দিবস পালিত
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে নানা আয়োজনে ১১ ডিসেম্বর ঐতিহাসিক তানোর দিবস উদযাপন করা হয়েছে। জানা গেছে, এদিন ১১ ডিসেম্বর বুধবার দিবসের শুরুতে তানোর গোল্লাপাড়া বাজার সংলগ্ন বধ্যভুমি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে শহীদদের স্বরণে আলোচনা সভা আয়োজন করা হয়।
শহীর পরিবার ও শহীদদের সহযোদ্ধাদের উদ্যোগে শহীদ কমরেড এরাদ আলীর ছোট ভাই এরশাদ আলীর সভাপতিত্বে ও এ্যাডভোকেট হাসিবুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ কমরেড ওয়ারেজ উদ্দিনের ছোট ভাই লুৎফার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্নৃতি চারণ করে বক্তব্য রাখেন শহীদদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা লেখক ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী।
শহীদদের সহযোদ্ধা পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার মাসুদ, গণ-অধিকার রাজশাহী মহানগর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল,পুলিশ কর্মকর্তা (অবঃ) লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, রাবির অধ্যাপক সারোয়ার জাহান সুজন, শহীদদের সহযোদ্ধা আরিফুর রহমান বাচ্চু,রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম। রাবির ছাত্র সম্মন্নয়ক মোহাম্মাদ আলী তোহা, গনসংহতি নেতা এ্যাডভোকেট মুরাদ মুর্শেদ ও বাসদের নেতা আলফাজ উদ্দীন প্রমুখ। উক্ত স্বরণ সভায় শহীদ পরিবারের সদস্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে যখন কৃষক জনতা বৈষম্যের স্বীকার হচ্ছিলেন এবং দেশে খাদ্যে সমস্যা সৃষ্টি হলে শহীদরা কৃষক জনতার অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই সংগ্রাম শুরু করছিলেন। এসময় ১৯৭৩ সালের ১১ ডিসেম্বর তৎকালীন সরকারের রক্ষীবাহিনী দ্বারা ৪৪ জনকে গ্রেপ্তার ও নির্যাতন করার পর গোল্লাপাড়া ফুটবল মাঠ সংলগ্ন গণখবর দেয়া হয়। সেই থেকে সাম্যবাদী দল ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন ১১ডিসেম্বর ঐতিহাসিক তানোর দিবস পালন করে আসছেন।
