৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ন্যায় বিচার চাইলেন মুরগি ব্যবসায়ী ফারুক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ন্যায় বিচার চাইলেন মুরগি ব্যবসায়ী ফারুক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার ফারুক নামের একজন মুরগি ব্যবসায়ী শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুঠিয়া এলাকার ব্যবসায়ী রাজু দেনা-পাওনা নিয়ে তার উপরে যে অভিযোগ এনেছে সেটি মিথ্যা ও ভিত্তিহীন। উপরন্তু মিথ্যা অভিযোগকারি রাজু তিনি নিজেই তার লোকজন নিয়ে গত ১৩ অক্টোবর নগরীর আমচত্বর এলাকা থেকে আমার নসিমন ভর্তি একটি মুরগির চালান ছিনতাই করেছে। যার প্রেক্ষিতে ঐদিন (১৩ অক্টোবর) আমি রাজুর বিরুদ্ধে শাগমখদুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মুরগি ব্যবসায়ী ফারুক বলেন, রাজুর সাথে আমার মুরগির ব্যবসা ছিল। তারই প্রেক্ষিতে সে আমার কাছে ৭০ হাজার টাকা পাওনা ছিল। আমি পুঠিয়া গিয়ে জুলাই মাসের দিকে তার ম্যানেজারকে দেনার টাকা বুঝিয়ে দিয়ে আসি। কিন্তু ম্যানেজার রাজুকে সেই টাকা আহ অবদি দেয়নি। যার কারণে, রাজু আার কাছে সেই পাওনা টাকা আজও দাবি করে আসছে। একই পাওনা টাকা আমি কয়বার দিব, বলা মাত্রই সে আমাকে হুমকি দিয়ে বলেন, টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমি জানি। তারই প্রেক্ষিতে গত ১৩ অক্টোবর সকালে নওহাটা এলাকার একজন ব্যবসায়ির কাছে আমি ২ লাখ ৪০ হাজার ১৫০ টাকা সমমূল্যের নসিমন ভর্তি মুরগি পাঠায়। ঐরাস্তায় আগে থেকেই ওঁত পেতে থাকা রাজু ও তার সহোযোগিরা নসিমন ভর্তি মুরগি ছিনতাই করে এবং সেগুলো বিক্রী করে দেয়। পরবর্তীতে পুঠিয়া থানার সহোযোগিতায় নসিমন উদ্ধার হলেও মুরগি আজ পর্যন্ত ফেরত পায়নি। বিষয়টি শাহমখদুম ও পুঠিয়া থানা কর্তৃপক্ষ অবগত আছে।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নে রাজু আমার নামে মিথ্যাচার ও বানোয়াট তথ্য উপ্তাত্ত দিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, পাওনা টাকা চাইতে গেলে আমার লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। কিন্তু প্রকৃত সত্য হলো, রাজু পাওনা টাকা চাইতে যায়নি। কাশিয়াডাঙ্গাস্থ আমার চেম্বারে সে গিয়েছিল, আমার করা মামলা তুলে নেবার জন্য অনুরোধ করতে। সেখানে আমাদের উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়েছে সত্য, কিন্তু শারিরীকভাবে তাকে হেনস্তা বা লাঞ্চিত করার বিষয়টি বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সরেজমিনে তদন্তপূর্বক স্থানীয় প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন শেষ করেন ভুক্তভোগী মুরগি ব্যবসায়ি ফারুক হোসেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন