৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে গণসংহতি আন্দোলন গণসংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাজশাহীতে গণসংহতি আন্দোলন গণসংলাপ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার আয়োজনে রাজশাহীর গণসংলাপ অনুষ্ঠিত হয়। এই গণসংলাপে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে রাজনৈতিক বন্দোবস্ত’ শীর্ষক গণসংলাপ অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেনÑশেখ হাসিনা সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছিলো। তার আমলে ১৭ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। পুরো রাষ্ট্রযন্ত্র দিয়ে ভয় আর ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। জুলাই আগস্টের গণহত্যায় প্রায় ২ হাজার শহীদের এবং ৩০ হাজার আহত ছাত্র—শ্রমজীবী জনতার এক বিশাল আত্মত্যাগের উপর দাঁড়িয়ে, আর কোনো ফ্যাসিস্ট ব্যবস্থা এদেশে চলবে না। ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে। কারণ, ফ্যাসিস্ট ব্যবস্থা জিইয়ে রেখে জনগণের কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। বিদ্যমান সাংবিধানিক কাঠামো ভেঙ্গে সংবিধানকে গণতান্ত্রিক করতে হবে। গণসংলাপে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, রাজশাহী জেলা গণসংহতি’র সদস্য সচিব জুয়েল রানা, পবা উপজেলার সংগঠক রন্জু সহ অন্যান্য বিভিন্ন দলীয় নেতৃত্ব। পাশাপাশি বিভিন্ন শ্রেণি—পেশার প্রতিনিধিদের মধ্যে মতামত প্রদান করেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, ইতিহাসবিদ মাহবুব সিদ্দিকী, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী, রাকাব আউটসোর্সিং কর্মচারি কল্যাণ পরিষদের সহ সভাপতি শফিকুল ইসলাম সাজ, সরকারি কলেজের বেসরকারি কর্মচারি ইউনিয়নের সহ—সভাপতি মইন উদ্দিন আহমেদ, ছাত্র ফেডারেশন রাবি শাখার যগ্ম আহ্বায়ক আযাদ রহমান সহ আরো অন্যান্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন