সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাংলাদেশি খেলোয়াড় ছাড়া আইপিএলে সবাই ফ্রি : বিসিসিআই

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে আইপিএলের পুরো সময়ে কেবল বাংলাদেশ ছাড়া সব দলের ক্রিকেটাররা পুরোপুরি ফ্রি। বৃহস্পতিবার আইপিএলে ক্রিকেটারদের নিলামের আগে দেশটির বোর্ডের পক্ষ থেকে বিষয়টি ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হয়েছে। আইপিএলের আগামী মৌসুম শুরু হবে ৯ বা ১০ এপ্রিল। আসর গড়াবে ৫০ দিন। এপ্রিলে বাংলাদেশের তিন ম্যাচের টেস্ট খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা। মে মাসে আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে লংকানরা। সব বিবেচনা করে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলের সময় পুরোপুরি ফ্রি নয় বলে বিসিসিআই জানিয়েছে। একই কথা প্রযোজ্য শ্রীলংকার ক্ষেত্রেও। তবে তাদের বিষয়ে ভারতীয় বোর্ড নিশ্চিত করে কিছু বলেনি।

এবারের আইপিএল ড্রাফটে বাংলাদেশের চারজন এবং শ্রীলংকার নয়জন ক্রিকেটার আছেন। তবে তাদের কেউই কোন দলের সঙ্গে চুক্তিতে নেই। বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে, ‘বাংলাদেশের কোন ক্রিকেটারকে ড্রাফট থেকে বেছে নেওয়া হলেও তাদের ১৭ মে পরে আর পাওয়া যাবে না। অন্য কোন সিরিজের সূচি নির্ধারিত হলে এর আগেও টুর্নামেন্ট থেকে চলে যেতে পারেন তারা।’ তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ঘরোয়া মৌসুম চললেও আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আইপিএলের পুরো সময় জুড়ে থাকবেন। প্রোটিয়া ক্রিকেটারদের নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। সেটাও পরিষ্কার হয়ে গেছে। শেফিল্ড শিল্ড চললেও পাওয়া যাবে অজি ক্রিকেটারদের। আর নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ওই সময় পুরোপুরি ফ্রি।


আরোও অন্যান্য খবর
Paris