পবায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

Paris
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পবা প্রতিনিধি : পবা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। শুক্রবার (২২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে বর্তমান সময়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-অনিয়ম প্রতিরোধ, অভিযান পরিচালনা, আইন শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন, উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঠিক, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনসহ সার্বিক বিষয়ে সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেক্লাবের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম এবং সম্পাদক ও দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার সরকার দুলাল মাহবুব, দৈনিক সোনার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান পলাশ, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার পবা প্রতিনিধি ইউসুফ চৌধুরী, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সবুজ হোসেন, দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার পবা প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক উত্তর কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার অসিত কুমার প্রমুখ।

 


আরোও অন্যান্য খবর
Paris