সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

তানোরে নবাগত ইউএনওর যোগদান

Paris
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

বকুল হোসেন, তানোর : রাজশাহীর তানোরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মোঃ খায়রুল ইসলাম। রোববার (১৭ নভেম্বর) বিকেলে তানোরের ইউএনও কার্যালয়ে নতুন ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে, রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারের কাছে যোগদানপত্র দাখিল করেন খায়রুল ইসলাম। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তানোরে যোগদানের আগে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা মাদারীপুর। তানোরের নবাগত ইউএনও খায়রুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় এ উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। তানোর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তানোর উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।


আরোও অন্যান্য খবর
Paris