৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, সাবাইহাট : রাজশাহী বাগমারায় সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ ও স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ২টায় তিনি বাগমারা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে তিনি এ মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় কালে নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এছাড়া তিনি স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলার সরকারি দপ্তর ও আইন শৃংখলা বিষয়ে খোঁজ খবর নেন। এলাকার উন্নয়নের জন্য স্থানীয় রাজনৈকি নেতাকর্মীদের সরকারি কর্মকর্তাদের সহযোগীতা করার জন্য আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অহিদুল ইসলাম, এলজিইডি’র প্রকৌশলী খলিলুর রহমান, বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম, বাগমারা প্রেস ক্লাবের আহবায়ক আকবর আলী, সাংবাদিক আফাজ্জল হোসেন, আলতাফ হোসেন, মাহাফুজুর রহমান প্রিন্স, আবু বাক্কার সুজন, নুর কুতুবুল আলম, মামুন শাহ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন