৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে দুর্বৃত্তের কাঁচির কুপে প্রতিবন্ধী নারী নিহত

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে দুর্বৃত্তের কাঁচির কুপে প্রতিবন্ধী নারী নিহত
বিজ্ঞাপন

দুর্গাপুর থেকে প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে আম্বিয়া খাতুন (৪০) নামের এক শারিরীক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আম্বিয়া খাতুন ওই গ্রামের মৃত আব্দুল মালেকের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জন্মগত ভাবেই আম্বিয়া খাতুন শারীরিক প্রতিবন্ধী। বুধবার দিনগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যায় আম্বিয়া। কিছুক্ষণ পর আম্বিয়ার চিৎকার শুনে তার মা গিয়ে দেখে আম্বিয়ার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ জানায়, প্রতিবন্ধী আম্বিয়ার শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি হাসোয়া বা কাঁচির কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্গাপুর থানার আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া হত্যাকান্ডের ঘটনাটি গোপনে তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন