৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বিএনপি নেতা কর্তৃক নিরীহ গরিব পান দোকানদার প্রহৃত

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বিএনপি নেতা কর্তৃক নিরীহ গরিব পান দোকানদার প্রহৃত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গত শনিবার রাজশাহী জেলাধীন বাগমারা উপজেলার, কুমানিতলা হাটে ন্যাক্কারজনক এক ঘটনা ঘটে। গরিব পানের দোকানদার নোদাকান্দর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ ময়নাল হোসেন। শুধু হাটের দিনে তার ছোট্ট পানের দোকান নিয়ে বাজারে খিলি পান বিক্রির উদ্দেশ্যে বসেন, শনিবার খিলি পান বিক্রির উদ্দেশ্যে বাজারে বসলে, আনুমানিক ১০ ঘটিকার সময় অত্র রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১১ নং গণিপুর ইউনিয়ন এর ০৩ নম্বর ওয়ার্ডের গঙ্গা নারায়নপুর গ্রামের বিএনপি এর ওয়ার্ড সেক্রেটারি মৃত হবিবর সরদার এর ছেলে মোঃ ইন্তাজ আলী সরদার, স্বৈরাচারী সরকার পতনের পর থেকে ওই পান দোকানদারের নিকট হতে বাকিতে পান খেয়ে কিছু টাকা বাকি রাখে, ওই পান বিক্রেতা তার পূর্বের বাকি টাকা চাওয়াই মোঃ ইন্তাজ আলী মন্ডল তার উপর ক্ষিপ্ত হয় আর বলতে থাকে, এতদিন টাকা দিয়ে পান খেয়েছি, এখন আমাদের সময় এখনতো আর টাকা দিয়ে পান খাব না, তোর সাহস হয় কি করে আমার কাছ থেকে টাকা চাওয়ার। ওই পান বিক্রেতা বলে, ভাই আমি গরিব মানুষ আমার টাকাটা দিয়ে দিন। ওই গরিব অসহায় পান বিক্রেতার কথা শুনে মোঃ ইন্তাজ আলী সরদার তার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং তার গালে, মুখ, পিঠে এবং শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি মারতে থাকে, এক পর্যায়ে গরিব পান বিক্রেতা মোঃ ময়নাল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে এসময় হাটের জনগণ এসে মোঃ ময়নাল হোসেনকে উক্ত নেতার হাত থেকে রক্ষা করে, তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। মোঃ ইন্তাজ আলী সরদার এর এহেন কার্যকলাপ এ হাটের সকল জনগণ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। এ বিষয়ে ময়নাল হোসেনের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান এই বিষয়ে এখনও কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন