রাজশাহী হাজী পরিষদের সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : শনিবার (১২ অক্টোবর) রাজশাহী হাজী পরিষদের সাধারন সভা নগরীর এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আলহাজ¦ প্রফেসর দেওয়ান নূরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ¦ মো: আবুল বারাকাত। আলহাজ¦ রফিকুজ্জামান বেল্টুর উপস্থাপনায় সভায় আলোচক ছিলেন আলহাজ¦ ড. মুহা: বারকুল্লাহ বিন দুরুল হুদা ও আলহাজ¦ ড. মুহা: কাওসার হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সচিব এ এন কে নোমান। সভায় আগামী দুই বছরের জন্য গঠিত পরিষদের নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয় এবং পরিষদের নতুন সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
