বাগমারায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পাঁঠাবলি
স্টাফ রিপোর্টার, সাবাইহাট : রাজশাহীর বাগমারায় সারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুই শতাধিক পাঁঠাবলি দেয়া হয়েছে। উপজেলার ঝিকরা ইউনিয়নের রনসীবাড়ী বুড়ি মাতা মন্দির প্রাঙ্গণে বলিদান দেয়া হয়। শুক্রবার (১১ অক্টোবর) সকাল থেকে বলিদান শুরু হয়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক হারান চন্দ্র দাস জানান, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এমন কী ভারত থেকে মানতকারী, পূজারি ও পূণ্যার্থী এসে থাকেন। মন্দির কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, প্রসিদ্ধি আছে পূর্বে নরবলি দেয়া হতো। নরবলির পরিবর্তে এখন পাঁঠাবলি দেয়া হয়ে থাকে। সূত্রে জানা গেছে, রনসীবাড়ী গ্রামের সত্যজিৎ স্যান্নালের পিতা মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। আর মন্দির সংস্কার করেন বিশিষ্ট সমাজ সেবক সত্যজিৎ স্যান্নাল। রনসীবাড়ী বুড়ি মাতার মন্দির কবে প্রতিষ্ঠা তা জানাতে পারেরি মন্দির কমিটির নেতৃবৃন্দ। দুর্হাপূজা উপলক্ষে গ্রামীন মেলার আয়োজন করা হয়েছে।
